সংবাদ শিরোনাম ::
অসুস্থ আলেম হাফেজ শওকত আলীর পাশে আল আজিজ ফাউন্ডেশন
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের প্রখ্যাত আলেম, মদীনাবাগ দারুল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শওকত আলীর পাশে দাঁড়িয়েছে আল আজিজ ফাউন্ডেশন।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এই অসুস্থ আলেমের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
প্রতিনিধি দল হাফেজ শওকত আলীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়েও পরামর্শ দেন।
আল আজিজ ফাউন্ডেশন জানিয়েছে, আলেম সমাজের কল্যাণ ও মানবিক সহায়তার ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
হাফেজ মাওলানা শওকত আলীর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা।
এসইউটি/
















