সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মহেশখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঐতিহাসিক গণ-সমাবেশ সোমবার

তামজিদুল মুস্তাফা মিশকাত, মহেশখালী উপজেলা প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৩:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল ১৭ নভেম্বর ২০২৫, সোমবার দুপুর ২টা থেকে কক্সবাজারের মহেশখালীর নতুন বাজার ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের এক বৃহত্তর গণ-সমাবেশ। সমাবেশকে সফল ও শান্তিপূর্ণ করতে মহেশখালী উপজেলা ছাত্র মজলিসসহ সংশ্লিষ্ট সকল সংগঠনের পক্ষ থেকে কক্সবাজারবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—

মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস

মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় সদস্য সচিব, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস

সমাবেশে অনুপ্রেরণামূলক আলোচনা প্রদান করবেন কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও আল-কাওসার একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ওবাইদুল কাদের নদভী কাসেমী।

জেলা ও উপজেলার শীর্ষ আলেম-ওলামা, শিক্ষক, ছাত্রসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ গণ-সমাবেশে যোগ দেবেন। নৈতিক উন্নয়ন, শিক্ষাব্যবস্থার সংস্কার, সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা— এসব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে।

কক্সবাজারের সকল ধর্মপ্রাণ মানুষ, যুবসমাজ, ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে সময়মতো উপস্থিত থেকে সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া)।

islamicbdnews.com/SUT

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মহেশখালীতে বাংলাদেশ খেলাফত মজলিসের ঐতিহাসিক গণ-সমাবেশ সোমবার

আপডেট সময় : ০৩:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫