দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর
- আপডেট সময় : ১১:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দেশের সুপরিচিত ও জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বুধবার (১৯ নভেম্বর) জামায়াতের আমির ড. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ঘোষণা করেন। ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে জামায়াতের শীর্ষ সূত্রগুলো জানায়, মনোনয়ন পেলেও ড. আজহারী ব্যক্তিগত কারণ এবং দাওয়াতি কাজে পূর্ণ মনোযোগ দেওয়ার প্রত্যাশা থেকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁর এই সরে দাঁড়ানোতে দলীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন—আজহারীর বিপুল জনপ্রিয়তা ও তরুণদের মধ্যে গ্রহণযোগ্যতা চাইলে ভোটের মাঠে নতুন গতিশীলতা তৈরি করতে পারত।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঢাকা-৫ আসনে নতুন প্রার্থী বাছাইয়ে এখন পুনর্মূল্যায়ন করছে জামায়াতের নীতিনির্ধারকরা। এদিকে একই আসনে কামাল হোসেন নামে একজন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে দলীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
islamicbdnews.com/SUT














