সংবাদ শিরোনাম ::
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার ওপর আল্লাহর গজবের কারণেই তার পতন হয়েছে। রোববার (১৬ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু স্বাধীনতা বিলুপ্ত হয়নি। শেখ হাসিনার পতন হয়েছে বলেই বঙ্গবন্ধু মুছে যায়নি।
তিনি বলেন, নতুন যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, জিয়াউর রহমানকে অস্বীকার করেছে। তাদের নিয়ে আমি ভীত।
তিনি আরও বলেন, এনসিপি আগামী নির্বাচনে জায়গা না পেলে আন্দোলনে নামবে। এই আন্দোলন তাদের ত্রুটি হিসেবে ধরে তাদের শাস্তি হতে পারে।
islamicbdnews.com/SUT














