সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

আমরা নির্বাচনে জোট করবো না: জামায়াত আমির

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন না হলে দেশে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কাজেই আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না। তবে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা করব। এছাড়াও গণভোট নিয়ে জামায়াতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ব্রিফিংকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ৩য় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দুই দিনের সাংগঠনিক সফরের সিলেটে আসছেন তিনি। এ লক্ষে দলটির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। পরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ডা. শফিকুর রহমানকে সিলেট শহরে নিয়ে আসা হয়।

islamicbdnews.com/SUT

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

আমরা নির্বাচনে জোট করবো না: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫