কক্সবাজারের বদর মোকাম জামে মসজিদের বিশাল ওয়াজ মাহফিল ৫ নভেম্বর
- আপডেট সময় : ০৮:৪২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আগামী ৫ নভেম্বর (বুধবার) বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এক বিশাল ওয়াজ মাহফিল।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও প্রখ্যাত আলেমে দ্বীন, মুবাল্লিগে ইসলাম আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব (ঢাকা)। এছাড়া ওয়ায়েজ হিসেবে আলোচনা করবেন ঢাকার ডি.আই.টি. জামে মসজিদের খতিব আল্লামা শায়খ আব্দুল আউয়াল সাহেব।
বিশেষ আলোচক হিসেবে তাফসির পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতি হুমায়ুন কবির খালভী সাহেব, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি ও বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আব্দুল খালেক নিজামী সাহেব এবং মাওলানা মোস্তফা নূরী সাহেব।
মাহফিলের পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাউদ।
বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ মাহফিলটি সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসলমানদের আন্তরিক অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
islamicbdnews.com/SUT
















