গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ০৯:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ — প্রতিষ্ঠাতা প্রতিনিধি মাওলানা নুরুল হাকিমসহ একাধিক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন
কক্সবাজার রামুর গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার গভর্নিং বডির নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়। শিক্ষক, অভিভাবক ও দাতা সদস্যসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা নির্বাচনে অংশ নেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়— প্রতিষ্ঠাতা প্রতিনিধি পদে মাওলানা নুরুল হাকিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দাতা সদস্য পদে মাওলানা আব্দুল হাই ও মো. ফরিদুল আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। উভয়ের প্রাপ্ত ভোট সমান হওয়ায় শেষ পর্যন্ত লটারির মাধ্যমে মাওলানা আব্দুল হাই নির্বাচিত হন।
শিক্ষক প্রতিনিধি পদে— ফাজিল স্তরে: মোহাম্মদ আব্দুল্লাহ, আলিম স্তরে: মনজুর আলম, ইবতেদায়ী ও দাখিল স্তরে: গিয়াস উদ্দীন — তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অভিভাবক প্রতিনিধি পদে— ফাজিল স্তরে: বাদশাহ আলম ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর প্রতিদ্বন্দ্বী নুরুল আবছার পান ২৩৪ ভোট।
আলিম স্তরে: হাফেজ সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ইবতেদায়ী ও দাখিল স্তরে: ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. আয়ুব পান ১৯ ভোট, কবির আহমদ ১৫৩ ভোট, নুরুল আমিন ২০৪ ভোট এবং মো. ফরিদুল আলম পান ২৩৯ ভোট। সর্বাধিক ভোট পেয়ে মো. ফরিদুল আলম নির্বাচিত হন।
নির্বাচন শেষে বিজয়ী সদস্য ও প্রতিনিধিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যরা জানান, তাঁরা মাদরাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ জোরদারে সর্বাত্মকভাবে কাজ করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জানান, পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকরা নবনির্বাচিত গভর্নিং বডিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।
islamicbdnews.com/SUT
















