কক্সবাজারের রামুতে উদ্বোধন হতে যাচ্ছে মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ‘মা’হাদ আল আজিজ’
- আপডেট সময় : ০১:২৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘীতে উদ্বোধন হতে যাচ্ছে একটি আদর্শ, সুশৃঙ্খল ও মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান — মা’হাদ আল আজিজ (Ma’had Al-Aziz)।
প্রতিষ্ঠানটি কুরআনের নূর, ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা একটি স্বপ্নের প্রতিফলন। এখানে শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের পাশাপাশি আধুনিক শিক্ষার মূলধারার পাঠও সমান গুরুত্ব পাবে।
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ শহিদ উল্লাহ।
প্রতিষ্ঠানে চালু হচ্ছে একাধিক বিভাগ— ক্বিরাআত বিভাগ, নাযেরা বিভাগ, হিফজ বিভাগ, আমপারা বিভাগ, তাসমী (দোআ) বিভাগ এবং মডেল নূরানী বিভাগ।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য থাকবে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থাপনা, ডে-কেয়ার সুবিধা এবং আদর্শ চরিত্র ও নৈতিকতা গঠনের প্রশিক্ষণ কর্মসূচি।
প্রতিষ্ঠানটি অবস্থিত হারুন মার্কেট (রামু-মরিচ্যা সড়ক), মিলঘর স্টেশন, দারিয়ারদিঘী, খুনিয়া পালং, রামু, কক্সবাজারে।
যোগাযোগ: 01830-998053, 01622-334218
islamicbdnews.com/SUT
















