সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজার রামুতে নামাজরত অবস্থায় স্ট্রোকে ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার রামুর খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং কম্বনিয়া জামে মসজিদের ইমাম ও উখিয়া রাজাপালং ফাজিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র মাওলানা নূরুল ইসলাম ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, রবিবার (২৬ অক্টোবর) এশার নামাজে ইমামতি করার সময় দ্বিতীয় রাকাআতের তাশাহহুদে বসার মুহূর্তে তিনি হঠাৎ মসজিদের ভেতরেই অজ্ঞান হয়ে পড়ে যান। মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে মসজিদের বারান্দায় এনে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু জ্ঞান না ফিরলে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তার ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে (স্ট্রোক)। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত পৌনে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইমাম নূরুল ইসলাম নামাজরত অবস্থায় স্ট্রোকের পর আর জ্ঞান ফেরেনি।

ইমামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহান আল্লাহ তায়ালা মরহুম হাফেজ নূরুল ইসলামকে জান্নাতুল ফেরদাউস দান করুন — আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজার রামুতে নামাজরত অবস্থায় স্ট্রোকে ইমামের মৃত্যু

আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫