সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::
  • আপডেট সময় : ০৯:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর (সোমবার) রাতে মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালীতে কর্মরত নৌবাহিনী কন্টিনজেন্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেভাঙ্গাপাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী।

এই সময় মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। বাড়ী তল্লাশি করে ১টি এলজি, ০১ টি দু-নলা দেশীয় বন্দুক, ০৬ টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়।

মহেশখালী থানা সূত্রে জানা যায় -আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলার আসামী। পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, সমুদ্র ও উপকুলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের’কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার

আপডেট সময় : ০৯:৫১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫