সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মহেশখালী মাতারবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা, পা বিচ্ছিন্ন

তামজিদুল মুস্তাফা মিশকাত, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৮:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে শামসুল আলম (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ রাজঘাট কচুতলা সুরোবর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম ওই গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শামসুল আলমের সঙ্গে তার আপন জেঠাত ভাইদের দীর্ঘদিন ধরে দিয়ারা খতিয়ান সংশোধন নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এ বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে শামসুল আলম নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে হামলা চালায়।

ইসাকের নেতৃত্বে ইয়াকুব নবী, আব্দুন্নবী, সাহাব উদ্দীন, রুবেল, মনজুর, টিটুসহ ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতাড়ি কোপানোর ফলে তার মাথার ডান পাশ, ডান হাত মারাত্মকভাবে জখম হয় এবং পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাতারবাড়ী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মুবিনা বেগম বলেন, “দিয়ারা খতিয়ানে নাম না ওঠাকে কেন্দ্র করে তাদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। আজ মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে তারা আমার স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।”

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মহেশখালী মাতারবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে হত্যা, পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫