সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা নিখোঁজ

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে আহানাফ (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ আহানাফ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তল্লাশি শুরু করে। রাত ১২টার দিকে কলাতলী পয়েন্টে উদ্ধার তৎপরতা চালাতে দেখা যায় তাদের। কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, সৈকতের বিভিন্ন স্থানে সম্ভাব্য সব উপায়ে অনুসন্ধান চলছে।

পরিবার সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা শেষ করে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যান আহানাফ। দুপুরে গোসলে নামার সময় তিনি নিখোঁজ হন। এ সময় আরও দুইজন পর্যটক পানিতে তলিয়ে গেলেও উদ্ধারকর্মীরা তাদের জীবিত উদ্ধার করেন।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে তিনজন পর্যটক নিখোঁজ হলেও উদ্ধারকারী দলের সহায়তায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আহানাফ এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের ঘটনায় ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি। ডিসি, প্রশাসনসহ সবাই সহযোগিতা করছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।”

উল্লেখ্য, কক্সবাজার সৈকতে পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়। গত ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান একইভাবে সাগরে নিখোঁজ হন, দুই মাস পার হলেও তাকে পাওয়া যায়নি। সি সেইফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সৈকতে পানিতে ডুবে মারা গেছেন অন্তত ১৪ জন পর্যটক এবং উদ্ধার করা হয়েছে আরও ৭৮ জনকে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা নিখোঁজ

আপডেট সময় : ১১:৪৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫