মহেশখালীতে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু হায়দার গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলাই আন্দোলনে হামলা ও বিস্ফোরণ মামলার পলাতক আসামি এসএম আবু হায়দারকে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে মাতারবাড়ী থেকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
মাতারবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দ্রুত মহেশখালী থানায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে মহেশখালী থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা, বিস্ফোরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, একাধিক মামলার পলাতক আসামি হিসেবে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবু হায়দারকে বেলা ২টার দিকে মাতারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি মাতারবাড়ির আলোচিত বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া ১৫৩ জনের বিরুদ্ধে মামলার এজাহারে নামীয় আসামি। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এসব মামলা হয়। তবে কোনো মামলায় তিনি আদালত থেকে জামিন নেননি।
আরও পড়ুন:
- » মহেশখালীতে পুলিশের অভিযানে জেটিঘাট থেকে অস্ত্রসহ নারী-পুরুষ আটক
- » মহেশখালীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মাতারবাড়ি ইউনিয়নের তিনতামাঝি পাড়া এলাকায় একটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গেলে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষকে ম্যানেজ করে তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে আসছিলেন।
২০২১ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তবে সে সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, ভোট কারচুপির মাধ্যমে গভীর রাতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এসইউটি/
















