সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রামু প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক এসএম জাফরকে সংবর্ধনা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার রামুতে নানা আয়োজনে প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব এসএম জাফরকে সংবর্ধিত করা হয়।

রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক সভাপতি খালেদ শহীদ। কোরআন তেলাওয়াত করেন প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার আমীর মাওলানা ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, রামু ওলামা পরিষদের সভাপতি, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক ও বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা প্রতীক) মনোনীত কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাও) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহছেন শরীফ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, জামায়াতে ইসলামী রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাঈম মুহাম্মদ হারুন, এনসিপি রামু শাখার আহবায়ক আহসানুল জোবায়ের, উখিয়ারঘোনা তা’লিমুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ হাসান, নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ আবরারী, ইসলামী আন্দোলন রামু দক্ষিণ শাখার সভাপতি কারী আবু নাছের, রামু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক রেজাউল করিম টিপু, জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হানিফ জিহাদী, ছাত্রনেতা নাঈম খান।

অনুষ্ঠানে বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় তারা বলেন- নতুন বাংলাদেশ বিনির্মাণে মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দেশ ও জনকল্যাণে স্বাধীন ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতার বিকল্প নেই। সাংবাদিকদের নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে সংবাদ পরিবেশন করতে হবে। স্বৈরাচারি মনোভাব, দমন-পীড়নের কারণে অনেকদিন বস্তুনিষ্ঠু সাংবাদিকতা স্থবির ছিলো। এখন যেন সে পরিস্থিতি সৃষ্টি না হয়। সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবাইকে সহযোগিতা করতে হবে। তা না হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, আবু বকর ছিদ্দিক, হামিদুল হক, কামাল হোসেন, নুরুল হক সিকদার, মো. আবদুল্লাহ, মিজানুল হক প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক কায়েদ আলম কায়ছার, নুরুল আমিন, শাহজাহান, মো. ইলিয়াছ ও উচ্ছ্বাস বড়ুয়া বক্তব্য রাখেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রামু প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক এসএম জাফরকে সংবর্ধনা

আপডেট সময় : ১১:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫