মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্থানীয়রা বঞ্চিত: ৫ কোম্পানির যোগসাজশের অভিযোগ
- আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের বেঙ্গল কোম্পানীতে কর্মরত সেফটি অফিসার জাহেদের সাথে মাততাম ও এনসিএলসহ পাঁচটি কোম্পানির প্রকল্প ব্যবস্থাপকদের (পিএম) যোগসাজশের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই যোগসাজশের ফলে তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রকল্পে বিপুলসংখ্যক স্থানীয় শ্রমিক ও কর্মচারী নিয়োগের সুযোগ থাকলেও নির্দিষ্ট কিছু গোষ্ঠী মিলে নিজেদের স্বার্থে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। এতে এলাকার তরুণরা উপযুক্ত কাজের সুযোগ না পেয়ে হতাশ হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্পের কাজের সঙ্গে সরাসরি জড়িত হলেও তাদেরকে গুরুত্ব না দিয়ে বাইরের শ্রমিক ও পরিচিতজনদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এতে শুধু কর্মসংস্থানই নয়, স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্ত ও পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলেন, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প দেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, এখানে স্থানীয় জনগণকে বঞ্চিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এসইউটি/
















