সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক হিসেবে সংবর্ধিত আলহাজ্ব আলী হাসান চৌধুরী

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলার ধর্মপ্রাণ মুসলিম সমাজের শ্রদ্ধাভাজন আলেম, এড. ফিরোজ আহমদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান চৌধুরীকে কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক মনোনীত হয়েছেন।

তাঁর সম্মানে আজ (শুক্রবার) বাদ জুমা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব আলী হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে মসজিদ-মাদরাসা নির্মাণ, ইসলামী শিক্ষা বিস্তার, সমাজসেবা ও নৈতিকতার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে কক্সবাজার জেলা ওলামা দল আরও শক্তিশালী হবে এবং সমাজে দ্বীনের দাওয়াত, ঐক্য ও সুস্থ ধারার রাজনীতি বিকশিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আলহাজ্ব আলী হাসান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াছ মিয়াসহ মুসল্লিরা।

উল্লেখ্য, কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ১ম তলার নির্মাণে এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মেহেরাব নির্মাণের অর্থ দাতা হলেন আলহাজ্ব আলী হাসান চৌধুরী। এছাড়াও জেলাব্যাপী রয়েছে তাঁর অনেক সমাজ কর্ম।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কক্সবাজার জেলার সদস্য সচিব আলহাজ্ব কাজী মাওলানা মনজুর আলম, খতীব মাওলানা সোলাইমান কাসেমী, হাজী মনির আহমদ, হারুনুর রশিদ, আবু ওবায়েদ নাসের, তাজুল ইসলাম রাজু ও মোঃ আবছার কামালসহ স্থানীয় উলামায়ে কেরাম, ইমাম-খতীব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক হিসেবে সংবর্ধিত আলহাজ্ব আলী হাসান চৌধুরী

আপডেট সময় : ০৬:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫