সংবাদ শিরোনাম ::
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা তারেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গর্জনিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক তারেকুল ইসলাম কচ্ছপিয়ার হাজী পাড়া এলাকার নসরুল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) শাহাজান মনির জানান, তারেকুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কচ্ছপিয়া ইউনিয়ন শাখার সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছিলেন এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
আইসি আরও বলেন, “গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”















