সংবাদ শিরোনাম ::
রামুর রাজারকুলে নিখোঁজ শিশু ইরফান, খোঁজে দিশেহারা পরিবার
মাওলানা জুবাইর আল মাহমুদ, কক্সবাজার:
- আপডেট সময় : ১১:৩২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়ায় মোহাম্মদ ইরফান উদ্দিন নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
পরিবারের বরাতে জানা গেছে, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই ইরফান নিখোঁজ। নিখোঁজের সময় তার গায়ে ছিল লাল জামা। পরিবারের পক্ষ থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর পিতা মোহাম্মদ ইসলাম বলেন, “আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। কেউ যদি তাকে দেখে থাকেন বা কোনো তথ্য পান, তাহলে দয়া করে আমাদের জানাবেন।”
যোগাযোগ নম্বর: ০১৮৬৫-১৫৩৬৪২, ০১৮৩৬৭৪৭৭৫৮















