সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কৃত

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগে চাঁদপুর জেলার তিন উপজেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। বহিষ্কৃতরা হলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী।

২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসব নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারী ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তাদেরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের বৃহৎ স্বার্থে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চাঁদাবাজি ও দখলদারীর অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কৃত

আপডেট সময় : ০৪:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫