সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রামুতে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে কক্সবাজার সৈকত থেকে উদ্ধার, পরিবারের মুখে হাসি

আতিকুর রহমান রাসেল, রামু উপজেলা (কক্সবাজার) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দীপ এলাকার ৯ বছর বয়সী শিশু মো. আব্দুল্লাহকে অবশেষে উদ্ধার করা হয়েছে। গতকাল (৬ আগস্ট) আছরের নামাজের সময় খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরিবার ও এলাকাবাসীর তীব্র উৎকণ্ঠার পর আজ (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

নিখোঁজের বিষয়টি গতকাল রাতেই বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি তার পরিবার রামু থানায় বিষয়টি জানায়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতা চান।

পুলিশের যৌথ তৎপরতায় আজ দুপুর ১২টা ৩০ মিনিটে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আব্দুল্লাহকে উদ্ধার করা হয়। পরে দুপুর ১টা ৩০ মিনিটে ট্যুরিস্ট পুলিশ তাকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সবশেষে, দুপুর ২টা ২০ মিনিটে রামু থানা পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

আব্দুল্লাহকে ফিরে পেয়ে তার পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা সামাজিক মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দিয়েছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।

ঘটনাটি এলাকায় স্বস্তি ফিরিয়েছে। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন শিশুটি সুস্থভাবে ফিরে আসায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রামুতে নিখোঁজ শিশু আব্দুল্লাহকে কক্সবাজার সৈকত থেকে উদ্ধার, পরিবারের মুখে হাসি

আপডেট সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫