কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আপডেট সময় : ১১:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের বেশ কিছু এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই বিদ্যুৎ বিচ্ছিন্নতা থাকবে বলে জানিয়েছে কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
পৌর শহরের যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে—ঘড়জ খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড, কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা, বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, কামারপট্টি, চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া, পৌর সুপার মার্কেট, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পাশ, এস এম পাড়া, গোদার পাড়া, বদর মোকাম, এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, সিনেমা রোড, পান বাজার রোড, নুর পাড়া, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক ও লালদিঘীর পাড় মেইন রোডের উত্তর পাশ।
বিআরইবি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পূর্বের অবস্থায় ফিরে আসবে।













