সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বজ্রপাতে প্রাণ গেল মহেশখালীর এক শ্রমিকের

মিজবাহ উদ্দীন আরজু, (মহেশখালী) ::
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বীপ উপজেলা মহেশখালীতে বজ্রপাতে মোহাম্মদ সুমন (২৮) নামে এক চিংড়ি প্রজেক্ট শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকার মোঃ মঞ্জুর আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রাকিবুল হোসাইন।

স্থানীয় সূত্র জানা যায়, সুমন মাইজপাড়া এলাকার পশ্চিমে নয়াকাটা ঘোনা নামে একটি চিংড়ি ঘেরের শ্রমিক ছিলেন। হঠাৎ ঝড়োবৃষ্টির সাথে বজ্রপাত হলে চিংড়ী ঘেরের বাসা থেকে বের হতে গিয়ে সুমন বজ্রপাতে আহত হয়। পরে তাকে তার সহকর্মীরা উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বজ্রপাতে প্রাণ গেল মহেশখালীর এক শ্রমিকের

আপডেট সময় : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫