সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোণায় জমিয়তের মানববন্ধন: মাওলানা মুশতাক হত্যার বিচার দাবী

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক এইচ এম দেলাওয়ার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।

আরও পড়ুন:

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুফাজ্জল হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবু সাঈদ, মুফতি এনায়েতুল্লাহ, দ্বীন মুহাম্মদ শিপন, সানোয়ার হোসাইন সম্রাট, আবু সাঈদ, হাফেজ আল জিহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শান্তিপূর্ণভাবে মানববন্ধন করা হলেও যদি ন্যায়বিচার না হয় তবে ছাত্র জনতার ক্ষোভ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোণায় জমিয়তের মানববন্ধন: মাওলানা মুশতাক হত্যার বিচার দাবী

আপডেট সময় : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫