ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে উন্নত জাতের ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০৪:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প-এর আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।
পরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্পের আওতায় ১০০ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়।
এছাড়াও প্রতিটি পরিবারকে ২৫ কেজি ছাগলের খাদ্য, গৃহ নির্মাণের জন্য ৪টি করে সিমেন্টের পিলার, ২টি করে টিন এবং ৫টি করে ফ্লোর ম্যাট প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে এই সামান্য উপহার দিতে পেরে আমি আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অংশ নিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। প্রদত্ত জিনিসগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানাই সবার প্রতি।”
islamicbdnews.com/SUT
















