সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনায় জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশত নেতা-কর্মী

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১১:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনায় বিএনপির অর্ধশত নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন। আজ শনিবার বিকেলে জেলা সদরের আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে এক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁরা দলটিতে যোগ দেন।

জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর বিএনপির সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও নেত্রকোনা-২ আসনের প্রার্থী মাওলানা এনামুল হক।

জামায়াতে যোগ দেওয়া সাইদুর রহমান আমতলা ইউনিয়নের গাছগড়িয়া গ্রামের বাসিন্দা।

সাইদুর রহমান বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতিতে জড়িত ছিলাম। দুঃসময়ে ত্যাগী থাকলেও সুসময়ে দলে মূল্যায়ন পাইনি। বর্তমান নেতারা ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতির মাধ্যমে হাইব্রিডদের জায়গা করে দিয়েছে। হাইব্রিডদের অপকর্মের জন্য দলের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। দলে মূল্যায়ন না পেয়ে ইনসাফভিত্তিক দল জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনায় জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশত নেতা-কর্মী

আপডেট সময় : ১১:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫