সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনার দুর্গাপুরে বালু চুরি রোধে বাঁশের বেড়া বসালো প্রশাসন

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও চুরি বন্ধে নদীর বিভিন্ন পয়েন্টে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় মোট পাঁচটি বালু মহাল রয়েছে। তবে আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ইজারা কার্যক্রম বন্ধ থাকায় সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি চক্র দিনের বেলায় গোপনে এবং রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করে চুরি করে নিয়ে যাচ্ছিল। এ কারণেই বালু পরিবহনের পথে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, যেহেতু সোমেশ্বরী নদীর কোনো বালু মহাল ইজারা হয়নি, তাই এখানে বালু উত্তোলনের সুযোগ নেই। অবৈধ উত্তোলন বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও যেসব স্থান দিয়ে বালু চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেসব জায়গায় পর্যায়ক্রমে অবরোধ দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত অভিযানও অব্যাহত থাকবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনার দুর্গাপুরে বালু চুরি রোধে বাঁশের বেড়া বসালো প্রশাসন

আপডেট সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫