মহেশখালীতে ব্যক্তিগত সফরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস, পরিদর্শন করলেন বিভিন্ন স্থান
- আপডেট সময় : ০৯:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত সাবেক আমেরিকার রাষ্ট্রদূত ‘পিটার হাস’ মহেশখালীতে এসে কর্মব্যস্ত সময় কাটিয়েছেন। এসময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পযর্ন্ত মহেশখালীর গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
তিনি সকালে কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়াস্থ আমেরিকার অর্থায়নে নির্মিত ও পরিচালিত “হোপ ফাউন্ডেশন” পরিদর্শন শেষে বড় মহেশখালী নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যান, সেখান থেকে শ্রী শ্রী আদিনাথ মন্দির পরিদর্শন শেষে ১. ৩০ টায় নিজ গন্তব্যস্হলে চলে যান।
এ ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেদায়েত উল্যাহ্ জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তার ব্যক্তিগত সফরে মহেশখালীতে এসেছেন। তিনি বড় মহেশখালী ইউনিয়নস্থ ১টি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মন্জুরুল হক জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস একান্তই তার ব্যক্তিগত সফরে এসেছেন। তিনি কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়াস্থ আমেরিকার অর্থায়নে নির্মিত ও পরিচালিত “হোপ ফাউন্ডেশন” পরিদর্শন শেষে বড় মহেশখালী “নতুনবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়” যান সেখান থেকে “শ্রী শ্রী আদিনাথ মন্দির” পরিদর্শন শেষে নিজ গন্তব্যস্হলে চলে যান। সাথে একটি পুলিশ টিম ছিল।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুল হক জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়াস্হ আমেরিকার অর্থায়নে নির্মিত ও পরিচালিত “হোপ ফাউন্ডেশন” পরিদর্শন করেছেন।
তিনি আরো জানান, “হোপ ফাউন্ডেশন” উদ্ভোধনের সময়ও মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস উপস্থিত ছিলেন।
এসইউটি/
















