পটুয়াখালী কেন্দ্রীয় কবরস্থানে পরিচ্ছন্নতা অভিযানে ছাত্রদল
- আপডেট সময় : ০৭:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী কেন্দ্রীয় মুসলিম কবরস্থানে ঝোপঝাড়, আগাছা ও ছোট গাছপালা পরিষ্কার করেছে জেলা ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে সংগঠনটির নেতাকর্মীরা কবরস্থানের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালান।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরী ও সদস্যসচিব জাকারিয়া আহমেদ। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
আহ্বায়ক শামীম চৌধুরী বলেন, “বিবেকের তাড়নায় এই কাজ শুরু করেছি। বহুদিন ধরে অবহেলায় থাকা কবরস্থানটি পর্যায়ক্রমে পুরোপুরি পরিষ্কার করবো। শিগগিরই টিম ভাগ করে আরও বড় পরিসরে পরিচ্ছন্নতা চালানো হবে।”

সদস্যসচিব জাকারিয়া আহমেদ জানান, কবরস্থানটি অনেক বড় এবং এখানে তাদের পরিবার-পরিজনের অনেকেই শায়িত আছেন। “স্বজনদের যেন নিরাপদে দাঁড়িয়ে দোয়া করার সুযোগ হয়, সেটিই মূল উদ্দেশ্য,” বলেন তিনি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ঝোপঝাড়ে ঢেকে থাকার কারণে কবর জিয়ারতে আসা স্বজনদের ভোগান্তি পোহাতে হচ্ছিল। কবর খুঁজে পেতেও সমস্যা হচ্ছিল।













