সংবাদ শিরোনাম ::
নেত্রকোনার দুর্গাপুরে অজ্ঞাত প্রতিবন্ধী তরুণ, পরিচয় জানতে সহযোগিতা কামনা
তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুই সপ্তাহ ধরে এক প্রতিবন্ধী তরুণ অবস্থান করছেন। তবে তিনি নিজের নাম-পরিচয় বলতে পারছেন না।
জানা গেছে, উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আমিন মার্কেট এলাকায় ওই তরুণকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এলাকাবাসী তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করলেও এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কেউ যদি ওই তরুণকে চিনতে পারেন বা তার পরিচিত কেউ থাকেন, তবে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৭১৯৭৭৩৫৫৬।
এসইউটি/













