সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ মাদ্রাসার মুহতামিম, উৎকণ্ঠায় পরিবার ও অনুসারীরা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন কুমিল্লার দাউদকান্দির এক সম্মানিত আলেম ও মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুল কাদের খালেদী (৪৫)। নিখোঁজের পর থেকে পরিবার, সহকর্মী ও অনুসারীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) রাতে তিনি হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকা থেকে কুমিল্লার উদ্দেশে যাত্রা শুরু করেন। রাত ১২টার দিকে ফোনে জানান, “আমি এখন কুমিল্লা বিশ্বরোডে আছি, কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো।” এটি ছিল পরিবারের সঙ্গে তার শেষ কথা। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

নিখোঁজ মাওলানা আব্দুল কাদের কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাসোনা গ্রামের বাসিন্দা। তিনি নোয়াপাড়ার জামিয়া আরাবিয়া সাওদা রা. মহিলা মাদরাসার মুহতামিম এবং নোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মাদরাসার একজন শিক্ষক মুফতি শামসুল ইসলাম জিলানী বলেন, “তিনি অত্যন্ত দায়িত্ববান ও ধর্মপ্রাণ একজন মানুষ। তার এভাবে হঠাৎ নিখোঁজ হওয়ায় আমরা চরমভাবে উদ্বিগ্ন।”

পরিবারের পক্ষ থেকে যদি কেউ মাওলানা কাদের খালেদীর সন্ধান পেয়ে থাকেন অথবা কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে:

📞 যোগাযোগ: ০১৮১৬-২৫২৫৩৮

পরিবার ও অনুসারীরা সবাই আল্লাহর দরবারে দোয়া করছেন—মাওলানা কাদের খালেদী যেন নিরাপদে ও সুস্থভাবে দ্রুত ফিরে আসেন।

সন্দেহভাজন কোনো তথ্য বা ক্লু থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ মাদ্রাসার মুহতামিম, উৎকণ্ঠায় পরিবার ও অনুসারীরা

আপডেট সময় : ১২:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫