নিখোঁজ মাদরাসা মুহতামিমকে আহত অবস্থায় উদ্ধার, ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০২:৪৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

কুমিল্লার ঝাঘরঝুলি বিশ্বরোড থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একদিন আগে নিখোঁজ হওয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের খালেদীকে (৪৫)। বুধবার রাতে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে রাস্তার পাশে আহত অবস্থায় খুঁজে পায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাস থেকে নামার পরপরই অজ্ঞাত একদল ছিনতাইকারী তাকে অপহরণ করে একটি গাড়িতে তুলে নেয়। পরে মারধর করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে রাস্তার ধারে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
মাওলানা খালেদী কুমিল্লা নোয়াপাড়া জামিয়া আরাবিয়া সাওদা রা. মহিলা মাদরাসার মুহতামিম এবং নোয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদের ইমাম ও খতিব।
ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করলেও জীবিত ও অক্ষত অবস্থায় তার সন্ধান পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবার ও স্থানীয়দের মাঝে।













