সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটছে ডার্মাটাইটিসে আক্রান্ত মাছ বিক্রেতা সাত্তারের

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার খুজিউড়া এলাকার বাসিন্দা আব্দুল সাত্তার (৬৫)। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। প্রায় ১ বছর ধরেই নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মানবেতর জীবন পার করছেন। এতদিন পাড়া-প্রতিবেশীদের সাহায্য-সহযোগিতায় চলছিল তার চিকিৎসা। তিনি এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসা না করাতে পারায় দিন দিন আব্দুল সাত্তারের ত্বক থেকে অতিরিক্ত পরিমাণে চামড়া উঠছে ও খসখসে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। যার কারণে বর্তমানে তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারেন না।

আব্দুল সাত্তারের স্ত্রী পারুল বেগম জানান, “আমার তিন ছেলে ও তিন মেয়ে। তিন মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেরাও বিয়ে করে তাদের সংসার নিয়ে ব্যস্ত। আমার স্বামীকে দেখার কেউ নেই। আমার দুটো ছাগল ছিল, একটি বিক্রি করে স্বামীর চিকিৎসা করিয়েছিলাম। বর্তমানে আমার সামর্থ্য নেই স্বামীকে চিকিৎসা করানোর। স্বামীকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।”

এলাকাবাসীরা জানান, “আমরা সাহায্য-সহযোগিতা করে আসছি। সবারই সংসার আছে। আব্দুল সাত্তারের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যা আমাদের পক্ষে জোগাড় করা কষ্টকর। আমাদের এলাকাবাসীদের দাবি, সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আব্দুল সাত্তারের শেষ জীবনটা হয়তো ভালো চিকিৎসা নিয়ে বাঁচতে পারবে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, “আব্দুল সাত্তার এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস রোগে আক্রান্ত। ময়মনসিংহ বা ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসা করালে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

আব্দুল সাত্তারের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার: 01760170744

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটছে ডার্মাটাইটিসে আক্রান্ত মাছ বিক্রেতা সাত্তারের

আপডেট সময় : ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫