সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না: চট্টগ্রামের এসপি সাইফুল ইসলাম

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, “ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না।”

মঙ্গলবার (০৫ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসপি সাইফুল ইসলাম বলেন, “শত্রুরা আবার আসার প্রস্তুতি নিচ্ছে। মনে রাখতে হবে, এটি তাদের সাইবার ওয়ার প্যানেলের অংশ। আপনাদের এটি প্রতিহত করতে হবে। ভাইদের কখনো ভুল বুঝবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে যারা যুক্ত হয়েছেন, তারা আজীবন ঐক্যবদ্ধ থাকবেন। কেউ আপনাদের পরাজিত করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, কেউ আপনাদের রক্ষা করতে পারবে না। আমাদের, যারা প্রশাসনে আছি, আপনাদের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে। যদি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের বলে দিন—আপা আর আসবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ষড়যন্ত্রকারীদের জানিয়ে দেবেন, আপা আর আসবে না: চট্টগ্রামের এসপি সাইফুল ইসলাম

আপডেট সময় : ০৩:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫