সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেত্রকোনা জেলায় বিনামূল্যে বয়স্ক কুরআন শিক্ষা কোর্স চালু

তোফায়েল আলম ভূঁইয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বন্দউষান বাজার কেন্দ্রীয় জামে মসজিদে চালু হয়েছে বিনামূল্যে বয়স্ক কুরআন শিক্ষা কোর্স।

ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে শুরু হওয়া এ কোর্সকে ঘিরে মুসল্লী ও এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের উদ্যোগের অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে বিনামূল্যে কুরআন শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় অনেকে এতে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।

মসজিদ কমিটি ও এলাকাবাসী বলেন, এ উদ্যোগের মাধ্যমে বহু মানুষ কুরআনের সঠিক শিক্ষা গ্রহণ করে একটি নৈতিক ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে—

“আমরা চাই, শিশু থেকে শুরু করে বয়স্ক—সবাই যেন সহজে কুরআন শিক্ষা লাভ করতে পারেন।”

স্থান: বন্দউষান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ

আয়োজক: ইত্তেহাদুল উলামা পরিষদ

কোর্স: বয়স্কদের জন্য কুরআন শিক্ষা (সম্পূর্ণ বিনামূল্যে)

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

One thought on “নেত্রকোনা জেলায় বিনামূল্যে বয়স্ক কুরআন শিক্ষা কোর্স চালু

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেত্রকোনা জেলায় বিনামূল্যে বয়স্ক কুরআন শিক্ষা কোর্স চালু

আপডেট সময় : ০৯:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫