সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

প্রেমিকার ফোন ব্যস্ত, ক্ষুব্ধ প্রেমিক কেটে দিল পুরো গ্রামের বিদ্যুৎ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষুব্ধ হয়ে গ্রামজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটালেন এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই যুবক হাতে তার কাটার যন্ত্র নিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে দিচ্ছেন। এতে পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়।

ভিডিওতে দেখা যায়, একের পর এক তার কেটে যাচ্ছেন ওই যুবক। তবে ঘটনাটি কোন এলাকার, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একজন লিখেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু প্রেমের জন্য এমন পাগলামি এবারই প্রথম দেখলাম।’ আরেকজন মজা করে মন্তব্য করেছেন, ‘প্রেমিকরা সাধারণত নিজেদের শিরা কাটে, কিন্তু এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।’

আরেক নেটিজেন লিখেছেন, ‘কথায় বলে প্রেমে অন্ধ, কিন্তু এবার প্রেমে গোটা গ্রাম অন্ধ হয়ে গেল।’

এর আগে ২০২২ সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে একই ধরনের ঘটনা ঘটে। সেখানকার এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ কেটে দিতেন কেবল অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করার জন্য। অবশেষে গ্রামবাসী রহস্য উদঘাটন করলে তার কাণ্ড ফাঁস হয়ে যায়।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

প্রেমিকার ফোন ব্যস্ত, ক্ষুব্ধ প্রেমিক কেটে দিল পুরো গ্রামের বিদ্যুৎ

আপডেট সময় : ১১:৩২:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫