সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ইমাম-মুয়াজ্জিনদের উপর অবিচার বন্ধে ধর্ম উপদেষ্টাকে স্মারকলিপি দিল শানে সাহাবা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমাম, খতীব ও মুয়াজ্জিনদের প্রতি অবিচার বন্ধ ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-এর কাছে স্মারকলিপি প্রদান করেছে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন।

সংগঠনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারের নেতৃত্বে এ প্রতিনিধিদল রবিবার উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, উপদেষ্টার একান্ত সচিব আশিকুল ইসলাম, শানে সাহাবার ভাইস চেয়ারম্যান মুখলেছুর রহমান, বিভাগীয় ভাইস চেয়ারম্যান মুফতি রুহুল আমীন, সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি ইসহাক মাহমুদ রফিকী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মাহদি হাসান সিদ্দিকী।

স্মারকলিপিতে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ইমাম-মুয়াজ্জিনদের ওপর অবিচার, জুলুম ও সামাজিক অবমূল্যায়নের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তারা যে ন্যূনতম সম্মানী পান তাও যথাসময়ে পান না, ফলে জীবনমান অতিদারিদ্র্যের নিচে চলে যাচ্ছে। বিষয়টি নিরসনে আইন প্রণয়নসহ কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানায় ফাউন্ডেশন।

প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিলে ইসলামী সমাজ আরও সংগঠিত ও নৈতিকভাবে শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ইমাম-মুয়াজ্জিনদের উপর অবিচার বন্ধে ধর্ম উপদেষ্টাকে স্মারকলিপি দিল শানে সাহাবা

আপডেট সময় : ০৭:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫