সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একইসঙ্গে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, রাতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলেন, “রাতে আমাদের বৈঠক হবে। যদি সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার নির্দিষ্ট ঘোষণা আসে, তবে আমরা বিষয়টি বিবেচনা করব।”

এর আগে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লা’ঠি’চার্জ, জলকামান ও সাউন্ড গ্রে’নে’ডে কয়েকজন শিক্ষক আহত হন। ছয়জন শিক্ষককে আ’ট’ক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ছাড়া পাওয়া শিক্ষকরা হলেন— আনোয়ার হোসেন (নাগপুর, টাঙ্গাইল), আজাদ হোসেন মিরাজ (লক্ষ্মীপুর সদর), ইউসুফ আলী (পাবনা সদর), রেজাউল করিম (মুলাদী, বরিশাল), নেওয়াজ মোরশেদ (চাঁদপুর সদর) ও মামুন মিজি (যাত্রাবাড়ী, ঢাকা)।

বর্তমানে প্রায় সাড়ে পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী মাসিক এক হাজার টাকা হারে বাড়িভাড়া ভাতা পান। তাদের দাবি, এ ভাতা মূল বেতনের ২০ শতাংশ হারে নির্ধারণ করতে হবে। তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে ক্ষুব্ধ শিক্ষকরা আজ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।

সকাল ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান শুরু হয়। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় শিক্ষকরা কোনো আশাব্যঞ্জক প্রতিশ্রুতি না পেয়ে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে সিদ্ধান্ত হয়, রাত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শহীদ মিনারেই রাত কাটাবেন শিক্ষকরা

আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫