সেফ এক্সিট নয়, স্বচ্ছতার পথে আমরা: ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে

গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১টি এজেন্সিকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে এই টাকা হাজিরা ফেরত পাবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, “এজেন্সিগুলো তাদের ব্যবসার স্বার্থে অতিরিক্ত টাকা পাঠিয়েছিল। সেই উদ্বৃত্ত অর্থ সৌদি সরকার ফেরত দিয়েছে। তাই এই অর্থ সংশ্লিষ্ট এজেন্সিগুলোকেই ফেরত দেওয়া হবে।”
তিনি আরও জানান, আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন।
ধর্ম উপদেষ্টা বলেন, “আগামী ১৪ তারিখ আমাদের সৌদি সরকারের সঙ্গে বৈঠক আছে। আমরা নিবন্ধনের সময় বাড়াতে তাদের কাছে আবেদন করবো।”
‘সেফ এক্সিট’ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সেফ এক্সিটের প্রশ্নই আসে না। আমরা টাকা লুট করিনি।”
আইজে/















