সংবাদ শিরোনাম ::
কুতুবদিয়ায় একঝাঁক ওলামাদের বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় একঝাঁক তরুণ ওলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত কক্সবাজার-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী। আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা ওবাইদুল হক এবং কুতুবদিয়া উলামা পরিষদের সম্মানিত সদস্যরা।
নেতৃবৃন্দ নতুন সদস্যদের স্বাগত জানান এবং খেলাফত মজলিসের আদর্শ ও লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।













