সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে তারাকান্দার ছাত্রদল নেতাকে আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদলের নেতা হিজবুল আলম জিয়েস ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিয়েসের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে টর্চার সেলে আটকে নির্যাতন, এবং নেশাসেবনের মতো গুমরাহমূলক কর্মকাণ্ডের অভিযোগ ওঠেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস (২৬) গত ৫ আগস্ট থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে বেপরোয়া হয়ে ওঠেন। শনিবার বিকেলে মাঝিয়ালি বাজারের একটি সেলুনের মালিক হক মিয়াকে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দেওয়ায় সেলুন বন্ধ করে দেন। এ সময় সেলুন মালিকসহ তার পরিবারের সদস্যদের মারধর করা হয়।

মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার প্রতিবাদ করলে হামলার শিকার হন এবং থানায় মামলা করেন। মামলার পর তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয়রা জানায়, জিয়েস নিজস্ব পুকুরপাড়ে একটি টিনশেড ঘরে টর্চার সেল গড়ে তুলেছিলেন, যেখানে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জিয়েসের সহযোগীরা নির্যাতিত ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করছেন এবং ভয় দেখাচ্ছেন।

পুলিশ গত ১০ আগস্ট জিয়েসের সহযোগী রাফি ও আবদুল্লাহকে গ্রেপ্তার করে, পরে রবিবার ১১ আগস্ট ২০২৫ জিয়েসকেও আটক করা হয়। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ টিপু সুলতান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জিয়েসকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে তারাকান্দার ছাত্রদল নেতাকে আটক

আপডেট সময় : ১০:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫