সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহেশখালীতে ধর্ম অবমাননার অভিযোগে উত্তম কুমার দে নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ অক্টোবর মধ্যরাতে চিরুনি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। এর আগে সমাজ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা:) নিয়ে বিরূপ মন্তব্য করেন উত্তম কুমার দে ও অসীম দে নামে দুই হিন্দু যুবক।

এ ঘটনার পর আলেম সমাজ সোচ্চার হয়ে প্রশাসনকে বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালে দুই অভিযুক্তকে অতিসত্বর আইনের আওতায় আনার নির্দেশ দেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হেদায়েত উল্লাহ। সংবাদ মাধ্যমকে পাঠানো এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনও জানান- ধর্ম নিয়ে কটুক্তি করা যুবকদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। সবাইকে ধৈর্য ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

অভিযুক্তকে গ্রেফতার পরবর্তী ইউএনও জানান, পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকেছে এবং এখনো আছে, কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়েছি। নির্দেশনা পাওয়ার পরপরই চিরুনি অভিযান শুরু করে মহেশখালী থানা পুলিশ। পরে প্রযুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে খবর পেয়ে উত্তম কুমার দেসহ ৬জনকে পুলিশি হেফাজতে আনা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পরবর্তী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওই দুই হিন্দু যুবক মহেশখালীতে হঠাৎ ধর্মীয় বিশ্বাসের উপর আঘাত হানলে মুসলিম ধর্মাবলম্বীরা তাদের বিতর্কিত হিন্দু সংগঠন ইস্কনের সদস্য বলে ফেসবুকে লিখালিখি করছেন। সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের পাশাপাশি যাতে ধর্মীয় দাঙ্গা সংঘটিত করতে না পারে সেদিকে প্রশাসনকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন তারা।

অন্যদিকে ধর্মীয় বিষয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার তোপে পড়া উত্তম কুমার ও অসীম দে নামে হিন্দু দুই যুবককে সমাজ মাধ্যম ফেসবুকে প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেছে। এক পোস্টে উত্তম লিখেন- আমি কোনো ধর্মকে ছোট করতে শিখিনি, পরিবার আমাকে শিক্ষা দেয়নি, আমার একটি কমেন্টকে কেন্দ্র করে আমার উপর ধর্ম অবমাননার অভিযোগ তোলা হচ্ছে বিষয় টা খুব দুঃখ জনক, আমার কমেন্ট যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে কমা করে দিবেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল (হক) বলেন- ধর্ম নিয়ে সমালোচনার মুখে পড়া উত্তম কুমারকে আইনের আওতায় আনা হয়েছে৷ এ নিয়ে মুসলিম ধর্মাবলম্বীসহ সকলে সহযোগিতা করেছে। বর্তমানে উত্তম কুমার পুলিশি হেফাজতে রয়েছে। আইনশৃঙ্খলার সার্বিক দিক খেয়াল রাখা হচ্ছে। অপরাধ করলে কেউ ছাড় পাবেনা। ইস্কনের বিষয়ে উত্তমকে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মহেশখালীতে মহানবী (সাঃ)-কে অবমাননার অভিযোগে উত্তম কুমার গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫