সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে সাবলেট ভাড়া প্রতারণার ফাঁদে দুই নারী আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ শহরে সাবলেট বাসা ভাড়া দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই নারীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন কিশোরগঞ্জের তারাইল উপজেলার তারাইল বাজার এলাকার বাসিন্দা মেঘলা ও পায়েল।

পুলিশ জানায়, আটক নারীরা ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় থেকে ফেসবুকে ‘সাবলেট ভাড়া’ সংক্রান্ত বিজ্ঞাপন দিতেন। সেই বিজ্ঞাপনের মাধ্যমে যোগাযোগ করা কলেজ শিক্ষার্থীদের নানা কৌশলে ফাঁদে ফেলে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিতেন।

ভুক্তভোগী নাঈম নামে এক কলেজছাত্র অভিযোগ করেন, তিনি ফেসবুকে বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে নির্দিষ্ট বাসায় গেলে তাকে আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এসময় তার সঙ্গে থাকা কলেজ ব্যাগ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোন ও নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এমনকি গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেঘলা ও পায়েলকে আটক করে। আটক মেঘলার বাবার নাম শাহ আলম, স্বামীর নাম তুষার এবং পায়েলের বাবার নাম রাজু আহাম্মেদ।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা (নম্বর: ৪৯) দায়ের করা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং আটক নারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে সাবলেট ভাড়া প্রতারণার ফাঁদে দুই নারী আটক

আপডেট সময় : ১০:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫