সংবাদ শিরোনাম ::
ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ফুলপুর উপজেলা ::
- আপডেট সময় : ১২:০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফুলপুর বালিয়া মোড় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতাকর্মীরা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিস সম্প্রতি অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবি জানিয়ে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
এসইউটি/
















