সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

১১ দিন বন্ধ বাকৃবি, দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে ১১ দিন ধরে বন্ধ থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) দ্রুত খুলে দেওয়া, বহিরাগত হামলার বিচার এবং একাডেমিক কার্যক্রম শুরুর দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান সংকট নিরসনে গত ৮ সেপ্টেম্বর ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হকের নেতৃত্বে প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বৈঠকে শিক্ষার্থীরা ছয় দফা দাবি উপস্থাপন করেন এবং প্রশাসন আশ্বাস দিয়েছিল রাতের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, এমনকি সিন্ডিকেট মিটিংও আহ্বান করা হয়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীরা সেশনজটসহ বড় ধরনের একাডেমিক সংকটে পড়ার আশঙ্কা করছেন।

এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট মিটিং ডেকে ছয় দফা দাবি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

১১ দিন বন্ধ বাকৃবি, দ্রুত খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০২:১৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫