সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চায়ের দোকানির মৃত্যু

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আশিক মির্জা (২৬) নামের এক দোকানির মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক মির্জা ওই গ্রামের মোঃ তাজ উদ্দিন মির্জার ছেলে।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, আশিক মির্জা বাড়ির পাশে একটি চায়ের দোকান চালাতেন। সকালে তিনি নিজ বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বৈদ্যুতিক তারে লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এএসআই আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চায়ের দোকানির মৃত্যু

আপডেট সময় : ০২:৪৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫