সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ৫৪৪৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পরিবেশবিধ্বংসী পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৫টা ৪০ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সদর কোম্পানি র‌্যাব-১৪, ময়মনসিংহ এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন মেছুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন র‌্যাব-১৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাহ্ মোঃ রাশেদ রাহাত।

অভিযান চলাকালে শুকরিয়া এন্টারপ্রাইজকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক)/১৫(১) ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির গুদাম থেকে ৫২০ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া শুকরিয়া এন্টারপ্রাইজের অন্য একটি গুদাম থেকে ২ হাজার ৫৫৮ কেজি, ফারুকের গুদাম থেকে ১ হাজার ৩৯ কেজি এবং বিআরবি ক্লথ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৩২৯ কেজি পলিথিন জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৫ হাজার ৪৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ৫৪৪৬ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১০ হাজার

আপডেট সময় : ০৩:২০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫