সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রামুতে নিখোঁজ শিশু মোঃ আব্দুল্লাহ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আতিকুর রহমান রাসেল, রামু উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের দক্ষিণ দীপ এলাকার প্রবাসী মো. ইয়াকুবের ছেলে মো. আব্দুল্লাহ (৯) বুধবার (৬ আগস্ট) আছরের নামাজের সময় খেলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি।

নিখোঁজ আব্দুল্লাহ রামু ইক্বরা মডেল একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার জানায়, ছেলেটি সাধারণত দিনের শেষভাগে বাসায় ফিরে আসে, কিন্তু আজ ব্যতিক্রম হওয়ায় সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারে চলছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো হৃদয়বান ব্যক্তি মো. আব্দুল্লাহকে দেখে থাকেন কিংবা তার অবস্থান সম্পর্কে কিছু জানতে পারেন, তাহলে দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:

📞 যোগাযোগ: ০১৬০৮-০১৪২৬৯

📍 ঠিকানা: দক্ষিণ দীপ, ফতেখাঁরকুল, রামু, কক্সবাজার।

পরিবার জানিয়েছে, শিশুটির খোঁজ দিতে সহায়তা করলে তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ।

নিখোঁজের বিষয়টি ইতোমধ্যে এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং স্থানীয় বাসিন্দারাও আব্দুল্লাহর খোঁজে তৎপর হয়েছেন। একইসাথে, এলাকাবাসী ও পরিবার আল্লাহর দরবারে দোয়া করছেন—আব্দুল্লাহ যেন নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসে।

যে কোনো তথ্য পেলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন বা সরাসরি উপরের নম্বরে জানিয়ে দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রামুতে নিখোঁজ শিশু মোঃ আব্দুল্লাহ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ১২:২০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫