সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের চিকা, কক্সবাজারে তোলপাড়

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগানে দেয়াল লিখন (চিকা) ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করলে তা কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে চিকা মারার সঙ্গে জড়িত দুই যুবকের পরিচয় জানতে অনুসন্ধান শুরু হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী জানান, চিকা লিখনের স্থান এখনো শনাক্ত হয়নি। তবে অভিযুক্ত দুই যুবকের একজন রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার বাসিন্দা তৈয়ব উল্লাহ সিকদার বাবু বলে প্রাথমিকভাবে জানা গেছে। অন্যজনের নাম আবদুল আল সাজিত হলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।

তিনি বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কার্যক্রম পুনরায় মাথা চাড়া না দেয়, সেজন্য জেলা পুলিশ সতর্ক রয়েছে।”

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, অভিযুক্তদের সঠিক পরিচয় ও অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দিনব্যাপী অভিযানে জেলা পুলিশ আওয়ামী লীগের একাধিক নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের চিকা, কক্সবাজারে তোলপাড়

আপডেট সময় : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫