সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদন গ্রেপ্তার

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আলাউদ্দিন বেদন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

হাতিয়া থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন বেদনকে পালানোর চেষ্টাকালে আটক করা হয়। অভিযানের সময় তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

পুলিশ জানায়, আলাউদ্দিন দীর্ঘদিন ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা জানান, গ্রেপ্তার আলাউদ্দিন বেদনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেদন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫