সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাবরকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।

রোববার সন্ধ্যায় কোর্ট স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ছোটবাজার জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খানসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

এর আগে, নেত্রকোণার মোক্তারপাড়ায় এনসিপি আয়োজিত জনসমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ও অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে একটি বড় ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্র চালান। আপনি যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন, তাহলে কেন তা আনলেন?” তিনি আরও বলেন, “আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা। কিন্তু এই কাজ আমি সমর্থন করি না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাবরকে নিয়ে এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদে নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০১:০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫